ডেঙ্গু ঠেকাতে দেশজুড়ে ‘ক্রাশ প্রোগ্রাম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৮:০৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৬ বার পড়া হয়েছে
ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে দেশজুড়ে শুরু হলো তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান। প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি-বেসরকারি ও সামাজিক উদ্যোগকে সমন্বিত করাই এ অভিযানের মূল লক্ষ্য। রাজধানীকেন্দ্রিক কার্যক্রমের পাশাপাশি দেশের সব জেলা ও উপজেলা পর্যায়েও একযোগে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আগামী তিন মাস ডেঙ্গু সমস্যা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করা হবে। শতভাগ সমাধান সম্ভব না হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধকে শুধু সরকারি কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষকে এর সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।









