১১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে চক্রবর্তী পরিবারের ৪ সদস্য হত্যার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৪২:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০৪ বার পড়া হয়েছে

রংপুরে চক্রবর্তী পরিবারের চার সদস্য হত্যার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল।

দেলোয়ার বি,এস সি ক্রাইম রিপোর্টার

রংপুরে চক্রবর্তী পরিবারের চার সদস্যকে হত্যার প্রতিবাদে কুমিল্লা নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে সম্মিলিত সনাতনী ঐক্যজোট, কুমিল্লা-এর উদ্যোগে এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় অংশগ্রহণকারীরা চক্রবর্তী পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, ছেলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী প্রীয়ম চক্রবর্তী এবং মেয়ে স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী আগামী চক্রবর্তীকে পরিকল্পিতভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে তারা মনে করেন। একটি পরিবারের চার সদস্যকে এভাবে হত্যার ঘটনায় তারা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।

বক্তারা বলেন, “এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
সম্মিলিত সনাতনী ঐক্যজোটের নেতৃবৃন্দ আরও বলেন, সারাদেশে চলমান সাম্প্রদায়িক সহিংসতা ও হিংসা অবিলম্বে বন্ধ করতে হবে। একটি পরিবারকে এভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সম্মিলিত সনাতনী ঐক্যজোট, কুমিল্লার নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।।

নিউজটি শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রংপুরে চক্রবর্তী পরিবারের ৪ সদস্য হত্যার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০১:৪২:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬