১০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মনোহরগঞ্জে ডোবা থেকে নিখোঁজ অটোরিকশাচালকের গলিত মরদেহ উদ্ধার

দেলোয়ার বি,এসসি
  • আপডেট সময় : ০৬:১২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৮ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জে ডোবা থেকে নিখোঁজ অটোরিকশাচালকের গলিত মরদেহ উদ্ধার

দেলোয়ার বি,এসসি। ক্রাইম রিপোর্টার

কুমিল্লার মনোহরগঞ্জে একটি ডোবা থেকে আরমান হোসেন (১৭) নামে এক অটোরিকশাচালকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রায় দেড় মাস ধরে নিখোঁজ ছিলেন তিনি। নিখোঁজের কয়েক দিন পর তাঁর অটোরিকশাটিও উদ্ধার করেছিল পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বিনয়ঘর এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আরমান হোসেন পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৩টার দিকে বিনয়ঘর উত্তরপাড়া এলাকায় কয়েকজন ব্যক্তি গাছ কেটে পানিতে ভাসিয়ে নেওয়ার সময় ডোবার পানিতে একটি গলিত মরদেহ ভাসতে দেখেন। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে মনোহরগঞ্জ থানা, নাঙ্গলকোট থানা ও নাথেরপেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে মনোহরগঞ্জ ফায়ার সার্ভিসের সহযোগিতায় সন্ধ্যায় ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহের পরনে থাকা শার্ট ও প্যান্ট দেখে পরিবারের সদস্যরা সেটি আরমান হোসেনের মরদেহ হিসেবে শনাক্ত করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ বলেন, ডোবার পানিতে গলিত মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধারের পর পরনে থাকা শার্ট ও প্যান্ট দেখে নিহতের মা তাঁর ছেলেকে শনাক্ত করেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, প্রায় দেড় মাস আগে মক্রবপুর গ্রামের অটোরিকশাচালক আরমান হোসেন নিখোঁজ হন। এ ঘটনায় তাঁর মা বাদী হয়ে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
তিনি আরও বলেন, নিখোঁজের কয়েক দিন পর নাঙ্গলকোট থানা পুলিশের অভিযানে মনোহরগঞ্জ উপজেলার মুন্সিরহাট এলাকার সেলিমের গ্যারেজ থেকে আরমানের অটোরিকশাটি উদ্ধার করা হয়। শনিবার তাঁর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মনোহরগঞ্জে ডোবা থেকে নিখোঁজ অটোরিকশাচালকের গলিত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:১২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬